1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 26, 2026, 6:45 am
শিরোনাম

মুন্সীগঞ্জে ডিবি ও লৌহজং পুলিশের পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, August 25, 2026,
  • 24 Time View

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও লৌহজং থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন উত্তর বেহেরকান্দী এলাকায় অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশ। ডিবির এসআই (নিঃ) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে পরিচালিত অভিযানে জনৈক নাজিম সরকারের বসতবাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে মো. রাকিব বেপারী (২৪) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি নীল রঙের পলি জিপারে রাখা ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ৮টা ৫ মিনিটের দিকে লৌহজং থানার গোয়ালীমান্দ্রা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় থানা পুলিশ। এসআই (নিঃ) শাহীন মিয়ার নেতৃত্বে এল.বি জেন্টস পার্লারের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে মো. তুষার হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তুষার হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার উত্তর কালিকাপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, পৃথক দুই অভিযানে মোট ৭০ পিস ইয়াবা উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025