1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 23, 2026, 11:52 pm

লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, August 23, 2026,
  • 19 Time View

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো. ইয়াছিন ওরফে নাঈম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় হলদিয়া ইউনিয়নের জামিয়াতুল আছমা কমপ্লেক্স মাদরাসার সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় লৌহজং থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মো. শাহীন মিয়ার নেতৃত্বে পুলিশ ওই যুবককে ২০০ পিস ইয়াবাসহ আটক করে।
গ্রেফতার মো. ইয়াছিন ওরফে নাঈম মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের পশ্চিম আটপাড়া গ্রামের মো. বাবুর ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025