1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 21, 2026, 12:42 pm
শিরোনাম
চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জে ‘বর্ষায় নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত, পরিচয় মেলেনি নদীভাঙন কবলিত বাংলাবাজার ও শিলই ইউনিয়ন পরিদর্শনে এমপি কামরুজ্জামান ও জেলা প্রশাসক মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ৪০-৫০ লাখ টাকার লুণ্ঠন: গজারিয়ায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ১৯ সদস্য গ্রেফতার

মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, July 20, 2026,
  • 12 Time View

মুন্সীগঞ্জ সদর উপজেলার মালপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) রাত ৯টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ থানাধীন মালপাড়া এলাকায় ফারুক ও জুলেখার মালিকানাধীন ‘টুকিটাকি স্টোর’-এর সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন— সোনারগাঁও উপজেলার নবীনগর এলাকার মৃত আক্তারুজ্জামান তালুকদারের ছেলে মো. নাঈমউজ্জামান ওরফে ইয়াদ (২৩) এবং একই উপজেলার এলাহীনগর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. মাসুম (৪১)।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) দীপঙ্কর কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025