1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 14, 2026, 3:40 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে স্কুলছাত্রী রিধি ও তার মায়ের ওপর হামলা, অভিযুক্ত গ্রেপ্তার ডিবির অভিযানে ২২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জে পাওনা টাকা আদায়ের বিরোধে ছুরিকাঘাতে যুবক হত্যা! ৪০০ পিস ইয়াবাসহ ২৪ মামলার আসামি ‘শান্তির ছেলে বাবু’ গ্রেপ্তার মুন্সীগঞ্জে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নবিষয়ক সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান মুন্সীগঞ্জে নৌ ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার, ইঞ্জিনচালিত নৌকাসহ সরঞ্জাম উদ্ধার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, মুন্সীগঞ্জে ব্যাপক আয়োজ টংগীবাড়ীতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ, শিক্ষক পলাত মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ‘ভেলকা শাহীন’ গ্রেফতার অটিজম স্কুলে ডিসির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ডিবির অভিযানে ২২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক 
  • Update Time : Sunday, June 14, 2026,
  • 20 Time View

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজার থানা রোড মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের কঠোর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।
অভিযানে সিরাজদিখান বাজারের একটি লন্ড্রি দোকানের সামনে থেকে দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শরিফ দেওয়ান (৩৫), টংগীবাড়ী উপজেলার আমতলী এলাকার বাসিন্দা এবং মো. জাকির শেখ (৫২), টংগীবাড়ী উপজেলার আউটশাহী এলাকার বাসিন্দা।
পরে তাদের কাছ থেকে ২২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক নির্মূলে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025