1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 14, 2026, 9:51 am
শিরোনাম
মুন্সীগঞ্জে পাওনা টাকা আদায়ের বিরোধে ছুরিকাঘাতে যুবক হত্যা! ৪০০ পিস ইয়াবাসহ ২৪ মামলার আসামি ‘শান্তির ছেলে বাবু’ গ্রেপ্তার মুন্সীগঞ্জে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নবিষয়ক সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান মুন্সীগঞ্জে নৌ ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার, ইঞ্জিনচালিত নৌকাসহ সরঞ্জাম উদ্ধার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, মুন্সীগঞ্জে ব্যাপক আয়োজ টংগীবাড়ীতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ, শিক্ষক পলাত মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ‘ভেলকা শাহীন’ গ্রেফতার অটিজম স্কুলে ডিসির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শাহজাহান বাচ্চু: মুক্তচিন্তার এক মৃত্যুঞ্জয়ী সৈনিক মুন্সীগঞ্জে শিশুদের মারধর ও বাসায় হামলার অভিযোগ

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ‘ভেলকা শাহীন’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, June 11, 2026,
  • 13 Time View

মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ও ১৩টি মাদক মামলার আসামি মো. শাহিন শেখ ওরফে ‘ভেলকা শাহীন’ (৩৫) এবং তার সহযোগী মো. রনি ফরাজি ওরফে টুন্ডা রনি (নাসির ফরাজি) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১১ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে জেলা সদরের নতুনগাঁও এলাকার মার্কাজ মসজিদ ও মাদ্রাসার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসান (পিপিএম) এর নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক বিক্রির সময় তাদের হাতেনাতে ধরা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শাহিন শেখের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদরসহ বিভিন্ন থানায় মোট ১৩টি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও অপরাধচক্র পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলায় মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025