1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 14, 2026, 9:58 am
শিরোনাম
মুন্সীগঞ্জে পাওনা টাকা আদায়ের বিরোধে ছুরিকাঘাতে যুবক হত্যা! ৪০০ পিস ইয়াবাসহ ২৪ মামলার আসামি ‘শান্তির ছেলে বাবু’ গ্রেপ্তার মুন্সীগঞ্জে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নবিষয়ক সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান মুন্সীগঞ্জে নৌ ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার, ইঞ্জিনচালিত নৌকাসহ সরঞ্জাম উদ্ধার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, মুন্সীগঞ্জে ব্যাপক আয়োজ টংগীবাড়ীতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ, শিক্ষক পলাত মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ‘ভেলকা শাহীন’ গ্রেফতার অটিজম স্কুলে ডিসির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শাহজাহান বাচ্চু: মুক্তচিন্তার এক মৃত্যুঞ্জয়ী সৈনিক মুন্সীগঞ্জে শিশুদের মারধর ও বাসায় হামলার অভিযোগ

বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডে মুন্সীগঞ্জের তারিফের ১ম স্থান অর্জন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, June 10, 2026,
  • 10 Time View

বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য অর্জন করেছেন মুন্সীগঞ্জের শিক্ষার্থী মুহাম্মদ শেখ আল তারিফ।

বুধবার (১০ জুন) অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করেন তিনি। তারিফ মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সেরাজবাদ রানা শফিউল্লাহ কলেজের শিক্ষার্থী।

বিজ্ঞানভিত্তিক জ্ঞান, সৃজনশীলতা ও মেধার প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন জেলার প্রতিযোগীদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে তিনি মুন্সীগঞ্জ জেলার জন্য গৌরব বয়ে এনেছেন।
তার এই সাফল্যে জেলার শিক্ষা অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা মনে করেন, তারিফের এ অর্জন শুধু ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং সমগ্র মুন্সীগঞ্জ জেলার শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত।

এদিকে তার এ সাফল্যে শিক্ষক, সহপাঠী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতেও তিনি বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আরও বড় সাফল্য অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025