1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 14, 2026, 11:10 am
শিরোনাম
মুন্সীগঞ্জে পাওনা টাকা আদায়ের বিরোধে ছুরিকাঘাতে যুবক হত্যা! ৪০০ পিস ইয়াবাসহ ২৪ মামলার আসামি ‘শান্তির ছেলে বাবু’ গ্রেপ্তার মুন্সীগঞ্জে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নবিষয়ক সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান মুন্সীগঞ্জে নৌ ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার, ইঞ্জিনচালিত নৌকাসহ সরঞ্জাম উদ্ধার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, মুন্সীগঞ্জে ব্যাপক আয়োজ টংগীবাড়ীতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ, শিক্ষক পলাত মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ‘ভেলকা শাহীন’ গ্রেফতার অটিজম স্কুলে ডিসির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শাহজাহান বাচ্চু: মুক্তচিন্তার এক মৃত্যুঞ্জয়ী সৈনিক মুন্সীগঞ্জে শিশুদের মারধর ও বাসায় হামলার অভিযোগ

টংগীবাড়ীতে ঘরে আটকা পড়া শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, June 10, 2026,
  • 9 Time View
  1. মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় ঘরের ভেতরে আটকা পড়া তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার (১০ জুন) দুপুর পোনে ১২ টার দিকে মোবাইল ফোনে খবর পেয়ে টংগীবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, টংগীবাড়ী উপজেলার কাঠালদিয়া ইউনিয়নের শিমুলিয়া কান্দিবাড়ী এলাকায় মনির হোসেনের তিন বছর বয়সী ছেলে আদনান হোসেন পরিবারের অগোচরে একতলা বসতবাড়ির একটি কক্ষের ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে আটকা পড়ে।

তিনি বলেন, শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত থাকাকালে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন উপায়ে দরজা খুলে শিশুটিকে বের করার চেষ্টা করলেও ব্যর্থ হন। একপর্যায়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক উদ্ধার সরঞ্জামের সাহায্যে অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এবং তার মা-বাবার কাছে হস্তান্তর করেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সময়মতো উদ্ধার অভিযান পরিচালনা করায় শিশুটি সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ পদক্ষেপের প্রশংসা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025