1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 14, 2026, 9:58 am
শিরোনাম
মুন্সীগঞ্জে পাওনা টাকা আদায়ের বিরোধে ছুরিকাঘাতে যুবক হত্যা! ৪০০ পিস ইয়াবাসহ ২৪ মামলার আসামি ‘শান্তির ছেলে বাবু’ গ্রেপ্তার মুন্সীগঞ্জে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নবিষয়ক সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান মুন্সীগঞ্জে নৌ ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার, ইঞ্জিনচালিত নৌকাসহ সরঞ্জাম উদ্ধার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, মুন্সীগঞ্জে ব্যাপক আয়োজ টংগীবাড়ীতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ, শিক্ষক পলাত মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ‘ভেলকা শাহীন’ গ্রেফতার অটিজম স্কুলে ডিসির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শাহজাহান বাচ্চু: মুক্তচিন্তার এক মৃত্যুঞ্জয়ী সৈনিক মুন্সীগঞ্জে শিশুদের মারধর ও বাসায় হামলার অভিযোগ

মুন্সীগঞ্জে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নবিষয়ক সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, June 13, 2026,
  • 2 Time View

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় বাংলাদেশ বেতার আয়োজিত বহিরাঙ্গন অনুষ্ঠান আজ শনিবার (১৩ জুন) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মোঃ শাহ আলম, যুগ্মসচিব ও উপপ্রকল্প পরিচালক রিয়াসাত আল ওয়াসিফ এবং পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম।

অনুষ্ঠানে শিশু ও নারীর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিশু, কিশোর-কিশোরী ও নারীর টেকসই উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। আলোচনা শেষে বাংলাদেশ বেতারের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025