বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান পলক অটিজম স্কুল বৃহস্পতিবার (১১ জুন) পরিদর্শন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
পরিদর্শনকালে তিনি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মাঝে বিভিন্ন ধরনের পুরস্কার ও উপহার সামগ্রী বিতরণ করেন। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিন, পলক অটিজম স্কুলের শিক্ষকবৃন্দসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবক ও সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসক মহোদয় শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং তাদের শিক্ষাজীবনে এগিয়ে যেতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশ, শিক্ষা ও দক্ষতা অর্জনের জন্য একটি সহানুভূতিশীল ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এসব শিশুদের মেধা ও সম্ভাবনার বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
জেলা প্রশাসক আরও আশ্বাস দেন যে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে জেলা প্রশাসনের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। #dcmunshiganj #everyonefollowers #everyone #flowers #fypシ゚