1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 14, 2026, 11:12 am
শিরোনাম
মুন্সীগঞ্জে পাওনা টাকা আদায়ের বিরোধে ছুরিকাঘাতে যুবক হত্যা! ৪০০ পিস ইয়াবাসহ ২৪ মামলার আসামি ‘শান্তির ছেলে বাবু’ গ্রেপ্তার মুন্সীগঞ্জে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নবিষয়ক সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান মুন্সীগঞ্জে নৌ ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার, ইঞ্জিনচালিত নৌকাসহ সরঞ্জাম উদ্ধার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, মুন্সীগঞ্জে ব্যাপক আয়োজ টংগীবাড়ীতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ, শিক্ষক পলাত মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ‘ভেলকা শাহীন’ গ্রেফতার অটিজম স্কুলে ডিসির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শাহজাহান বাচ্চু: মুক্তচিন্তার এক মৃত্যুঞ্জয়ী সৈনিক মুন্সীগঞ্জে শিশুদের মারধর ও বাসায় হামলার অভিযোগ

৪০০ পিস ইয়াবাসহ ২৪ মামলার আসামি ‘শান্তির ছেলে বাবু’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, June 14, 2026,
  • 43 Time View

মুন্সীগঞ্জে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও হত্যা, অস্ত্র এবং মাদকসহ ২৪ মামলার আসামি বাবু সরকার ওরফে আব্দুল জব্বার (৩৭)কে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৩ জুন) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার বৈখর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার বাবু বৈখর পশ্চিমপাড়া এলাকার মৃত অফিজ উদ্দিন সরকার ও শান্তি বেগমের ছেলে। এলাকায় তিনি ‘শান্তির ছেলে বাবু’ নামে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ মোট ২৪টি মামলা রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই সৈয়দ হাসিব আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, এর আগে ২০২৫ সালের ২ ডিসেম্বর বাবুকে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তির হাতের কবজি কেটে দেওয়ার অভিযোগেও তিনি আলোচনায় আসেন।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025