1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 14, 2026, 11:05 am
শিরোনাম
মুন্সীগঞ্জে পাওনা টাকা আদায়ের বিরোধে ছুরিকাঘাতে যুবক হত্যা! ৪০০ পিস ইয়াবাসহ ২৪ মামলার আসামি ‘শান্তির ছেলে বাবু’ গ্রেপ্তার মুন্সীগঞ্জে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নবিষয়ক সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান মুন্সীগঞ্জে নৌ ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার, ইঞ্জিনচালিত নৌকাসহ সরঞ্জাম উদ্ধার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, মুন্সীগঞ্জে ব্যাপক আয়োজ টংগীবাড়ীতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ, শিক্ষক পলাত মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ‘ভেলকা শাহীন’ গ্রেফতার অটিজম স্কুলে ডিসির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শাহজাহান বাচ্চু: মুক্তচিন্তার এক মৃত্যুঞ্জয়ী সৈনিক মুন্সীগঞ্জে শিশুদের মারধর ও বাসায় হামলার অভিযোগ

মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, June 10, 2026,
  • 9 Time View

মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (৯ জুন) রাত ১০টার দিকে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের যশুরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই মো. কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে যশুরগাঁও গ্রামের দ্বীন ইসলামের মালিকানাধীন একটি টিনশেড ঘরের দক্ষিণ পাশে মোসা. রিয়া আক্তার ওরফে রঞ্জনার ভাড়া বাসায় অভিযান চালান।

অভিযানকালে ২৫০ পিস ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ঘনিমহেশপুর এলাকার মো. সাঈদী, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেলতলী এলাকার সাব্বির শেখ (২৪) এবং লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকার মোসা. রিয়া আক্তার ওরফে রঞ্জনা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে শ্রীনগর ও আশপাশের এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়াসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025