1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 14, 2026, 11:09 am
শিরোনাম
মুন্সীগঞ্জে পাওনা টাকা আদায়ের বিরোধে ছুরিকাঘাতে যুবক হত্যা! ৪০০ পিস ইয়াবাসহ ২৪ মামলার আসামি ‘শান্তির ছেলে বাবু’ গ্রেপ্তার মুন্সীগঞ্জে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নবিষয়ক সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান মুন্সীগঞ্জে নৌ ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার, ইঞ্জিনচালিত নৌকাসহ সরঞ্জাম উদ্ধার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, মুন্সীগঞ্জে ব্যাপক আয়োজ টংগীবাড়ীতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ, শিক্ষক পলাত মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ‘ভেলকা শাহীন’ গ্রেফতার অটিজম স্কুলে ডিসির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শাহজাহান বাচ্চু: মুক্তচিন্তার এক মৃত্যুঞ্জয়ী সৈনিক মুন্সীগঞ্জে শিশুদের মারধর ও বাসায় হামলার অভিযোগ

মুন্সীগঞ্জে শিশুদের মারধর ও বাসায় হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, June 10, 2026,
  • 10 Time View

মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ (মৃধাবাড়ি) এলাকায় ফুল ছেড়াকে কেন্দ্র করে প্রতিবেশীর ওপর হামলার ঘটনায় এক নারী ও তার দুই সন্তানকে মারধর এবং বাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তানিয়া সুলতানা মুন্সীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেওভোগ এলাকার একটি ফুলগাছ থেকে ফুল ছেড়াকে কেন্দ্র করে তানিয়া সুলতানার ছোট মেয়ে ফারিহা রহমানের (৪) সঙ্গে প্রতিবেশী কাইউম মৃধার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাইউম মৃধা শিশুটিকে গালিগালাজ করলে বড় বোন আরিয়া রহমান(১৩) প্রতিবাদ জানায়। এ সময় আরিয়াকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাইউম মৃধা, তার পরিবারের সদস্য ও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীর বাসায় প্রবেশ করে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তানিয়া সুলতানা এবং তার দুই মেয়ে আহত হন। অভিযোগে বলা হয়, হামলাকারীরা লোহার রড, এসএস পাইপ ও কাঠের ডাসা দিয়ে মারধর করে এবং বাসার আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১২ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এছাড়া হামলার সময় তানিয়া সুলতানার শ্লীলতাহানির চেষ্টা করা হয় এবং তার পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা ভবিষ্যতে প্রাণনাশের হুমকি দিয়েছে বলেও দাবি করেছেন তিনি।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তারা চিকিৎসা গ্রহণ করেন।
এ ঘটনায় তানিয়া সুলতানা মুন্সীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নিজের ও তার দুই মেয়ের নিরাপত্তা নিশ্চিতসহ অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে আতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অবস্) কামরান হাসান জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয় হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025