1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 31, 2026, 2:50 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জের বণিক্যপাড়ায় ১৬০ বোতল ইস্কাফসহ দুইজন গ্রেপ্তার গোয়ালীমান্দ্রা থেকে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার শ্রীনগরের ওমপাড়ায় ‘তৈ তৈ’—পদ্মার মাছ আর দেশি হাঁসের নতুন স্বাদের ঠিকানা মুন্সীরহাট বাজারে ভোক্তা অধিকারের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার গজারিয়ায় ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ১৬ বছর পর বিক্রমপুর জাদুঘরে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিরোজ আহমেদ: জাদুঘর রক্ষায় সহযোগিতার প্রত্যাশা মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, August 31, 2026,
  • 7 Time View

মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের মৃধা বাজার এলাকায় অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তি হলেন কমর উদ্দিন (৪০)। তিনি শিলই মধ্যকান্দি এলাকার সাইফুল বেপারীর ছেলে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সার্বিক নির্দেশনায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মৃধা বাজার এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় কমর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি শর্টগানের কার্তুজের খোসা, একটি অ্যাঙ্গেল কাটিং মেশিন ও একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025