1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 31, 2026, 2:19 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জের বণিক্যপাড়ায় ১৬০ বোতল ইস্কাফসহ দুইজন গ্রেপ্তার গোয়ালীমান্দ্রা থেকে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার শ্রীনগরের ওমপাড়ায় ‘তৈ তৈ’—পদ্মার মাছ আর দেশি হাঁসের নতুন স্বাদের ঠিকানা মুন্সীরহাট বাজারে ভোক্তা অধিকারের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার গজারিয়ায় ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ১৬ বছর পর বিক্রমপুর জাদুঘরে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিরোজ আহমেদ: জাদুঘর রক্ষায় সহযোগিতার প্রত্যাশা মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের বণিক্যপাড়ায় ১৬০ বোতল ইস্কাফসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, August 31, 2026,
  • 7 Time View

মুন্সীগঞ্জ সদর উপজেলার বণিক্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬০ বোতল ইস্কাফ সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৩১ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ থানাধীন বণিক্যপাড়ার মুক্তারপুর থেকে সিপাহীপাড়াগামী সড়কের পশ্চিম পাশে একটি অটো ওয়ার্কশপের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ডাকাতিয়া গ্রামের মো. মুরছালিন (২৮) এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার গণকপাড়া এলাকার সাহাবুদ্দিন (৪০)।
পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ১৬০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025