1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 11, 2026, 6:03 pm
শিরোনাম
পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে: মুন্সীগঞ্জে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ গজারিয়ায় কোম্পানির ৮ জনকে জিম্মি করে দুটি ট্রাকে প্রায় ২০ লাখ টাকার যন্ত্রপাতি লুট সিরাজদিখানে বাড়িতে গাঁজার চাষ, বিক্রির অভিযোগে গ্রেপ্তার রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মুন্সীগঞ্জ পুলিশের মতবিনিময় সভা মুন্সীগঞ্জে ৩৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার গজারিয়ায় ডিবির অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ের প্রধান শিক্ষকদের বিক্রমপুর জাদুঘর পরিদর্শন গজারিয়ায় উদ্ধার নবজাতকের বৈধ অভিভাবকত্ব পেলেন এক দম্পতি মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ বোতল এসকাফসহ আটক ১ শ্রীনগরে পুলিশের জালে দুই ছিনতাইকারী : মালামাল উদ্ধার

পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে: মুন্সীগঞ্জে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, July 11, 2026,
  • 4 Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, পলাতক ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন ও আদালতের রায় কার্যকর করতে সরকার কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত “নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার” শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশে গত সতেরো বছর ধরে যে ফ্যাসিবাদী সরকার বিনা ভোটে ক্ষমতায় ছিল, সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হয়েছে, সাজা হয়েছে। আরও অনেক স্বৈরাচারীরও বিচার ও সাজা হয়েছে।”
তিনি আরও বলেন, “যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন এবং সাজা কার্যকর করার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে তারা যেসব দেশে অবস্থান করছে, সেসব দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ-সংক্রান্ত সব ধরনের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে। ইনশাআল্লাহ, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের সতেরো কোটি মানুষের সামনে বিচার সম্পন্ন করা হবে।”
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু এবং সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।
সেমিনারে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সরকারি কর্মকর্তা এবং সুধীজন অংশ নেন। অনুষ্ঠানে নারীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং নেতৃত্ব বিকাশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025