মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭ বোতল নেশাজাতীয় Eskuf (এসকাফ) সিরাপসহ হুমায়ন মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার মিরাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই (নিঃ) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল হুমায়ন মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার একতলা বসতবাড়ির ছাদের ওপর থাকা স্টোররুমের একটি খাটের নিচ থেকে ৭ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটক হুমায়ন মিয়া মিরাপাড়া এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।