1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 11, 2026, 5:19 pm
শিরোনাম
পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে: মুন্সীগঞ্জে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ গজারিয়ায় কোম্পানির ৮ জনকে জিম্মি করে দুটি ট্রাকে প্রায় ২০ লাখ টাকার যন্ত্রপাতি লুট সিরাজদিখানে বাড়িতে গাঁজার চাষ, বিক্রির অভিযোগে গ্রেপ্তার রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মুন্সীগঞ্জ পুলিশের মতবিনিময় সভা মুন্সীগঞ্জে ৩৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার গজারিয়ায় ডিবির অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ের প্রধান শিক্ষকদের বিক্রমপুর জাদুঘর পরিদর্শন গজারিয়ায় উদ্ধার নবজাতকের বৈধ অভিভাবকত্ব পেলেন এক দম্পতি মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ বোতল এসকাফসহ আটক ১ শ্রীনগরে পুলিশের জালে দুই ছিনতাইকারী : মালামাল উদ্ধার

রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মুন্সীগঞ্জ পুলিশের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Saturday, July 11, 2026,
  • 19 Time View

আসন্ন রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে শনিবার (১১ জুলাই) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম)। এতে জেলার বিভিন্ন এলাকার রথযাত্রা উদযাপন কমিটি ও সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় পুলিশ সুপার জানান, রথযাত্রাকে কেন্দ্র করে শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এ সময় রথযাত্রা উদযাপন কমিটির নেতারা শোভাযাত্রার রুট, যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025