1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 11, 2026, 6:07 pm
শিরোনাম
পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে: মুন্সীগঞ্জে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ গজারিয়ায় কোম্পানির ৮ জনকে জিম্মি করে দুটি ট্রাকে প্রায় ২০ লাখ টাকার যন্ত্রপাতি লুট সিরাজদিখানে বাড়িতে গাঁজার চাষ, বিক্রির অভিযোগে গ্রেপ্তার রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মুন্সীগঞ্জ পুলিশের মতবিনিময় সভা মুন্সীগঞ্জে ৩৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার গজারিয়ায় ডিবির অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ের প্রধান শিক্ষকদের বিক্রমপুর জাদুঘর পরিদর্শন গজারিয়ায় উদ্ধার নবজাতকের বৈধ অভিভাবকত্ব পেলেন এক দম্পতি মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ বোতল এসকাফসহ আটক ১ শ্রীনগরে পুলিশের জালে দুই ছিনতাইকারী : মালামাল উদ্ধার

গজারিয়ায় ডিবির অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, July 10, 2026,
  • 20 Time View

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকার নতুন রাস্তার মোড়ের উত্তর পাশে সজীব টেলিকমের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নুরুল ইসলাম ওরফে সোহাগ (৩৮), পিতা: মৃত আব্দুল মাহাবুব, সাং- কেকেপাড়া, ৩ নম্বর ওয়ার্ড, টেকনাফ, কক্সবাজার এবং মো. মিন্টু মিয়া (২৩), পিতা: শাহজাহান হাওলাদার, সাং- সফিপুর, মুলাদী, বরিশাল।
পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ওসি ইশতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) কামরুল হাসান, পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় নুরুল ইসলাম ওরফে সোহাগের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের অংশ থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি ২৫০ মিলিলিটারের খালি সেভেন আপ (7UP) প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়। বোতল দুটিতে মোট ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট রাখা ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নুরুল ইসলাম বিক্রির উদ্দেশ্যে ইয়াবার চালানটি মিন্টু মিয়ার কাছে নিয়ে এসেছিলেন। ইয়াবা হস্তান্তরের সময় ডিবি পুলিশ দুজনকেই হাতেনাতে গ্রেপ্তার করে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025