1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 11, 2026, 6:12 pm
শিরোনাম
পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে: মুন্সীগঞ্জে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ গজারিয়ায় কোম্পানির ৮ জনকে জিম্মি করে দুটি ট্রাকে প্রায় ২০ লাখ টাকার যন্ত্রপাতি লুট সিরাজদিখানে বাড়িতে গাঁজার চাষ, বিক্রির অভিযোগে গ্রেপ্তার রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মুন্সীগঞ্জ পুলিশের মতবিনিময় সভা মুন্সীগঞ্জে ৩৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার গজারিয়ায় ডিবির অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ের প্রধান শিক্ষকদের বিক্রমপুর জাদুঘর পরিদর্শন গজারিয়ায় উদ্ধার নবজাতকের বৈধ অভিভাবকত্ব পেলেন এক দম্পতি মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ বোতল এসকাফসহ আটক ১ শ্রীনগরে পুলিশের জালে দুই ছিনতাইকারী : মালামাল উদ্ধার

শ্রীনগরে পুলিশের জালে দুই ছিনতাইকারী : মালামাল উদ্ধার

মুন্সীগঞ্জ সংবাদ ডেস্ক:
  • Update Time : Friday, July 10, 2026,
  • 27 Time View

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযানে ছিনতাইয়ের ঘটনায় লুণ্ঠিত রুপার চেইন, মোবাইল ফোন, নগদ টাকা ও ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের দিকনির্দেশনায় শ্রীনগর থানার এসআই (নিঃ) গণেশ চন্দ্র বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে গত ৮ জুলাই রাত ৯টা ৫০ মিনিটে বাঘড়া ইউনিয়নের মাঘডাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় শ্রীনগর উপজেলার পশ্চিম বাঘড়া গ্রামের আনোয়ার মল্লিকের ছেলে ইয়াছিন মল্লিক ওরফে ‘শুটার ইয়াছিন’ (২৪) এবং মধ্য বাঘড়া (বেপারীবাড়ী) এলাকার মামুন বেপারীর ছেলে রানা বেপারীকে (২৪) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, একই দিন রাত সাড়ে ৮টার দিকে রিনা আক্তার (৩৯) তার স্বামী নূর হোসেনকে সঙ্গে নিয়ে শ্রীনগর বাজারের এম. রহমান শপিং কমপ্লেক্সের সামনে থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত প্রায় ৮টা ৪৫ মিনিটে কামারগাঁও কদমতলা-নয়াবাড়ী সড়কের ওপর পৌঁছালে মোটরসাইকেলে এসে তাদের গতিরোধ করে ছিনতাইকারীরা। এ সময় রানা বেপারী ধারালো চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করলে পেছনে থাকা ইয়াছিন মল্লিক রিনা আক্তারের হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে নগদ টাকা, রুপার চেইন, মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।
গ্রেপ্তারের পর আসামিদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি ধারালো চাকু, দুটি স্মার্ট মোবাইল ফোন, হ্যান্ডব্যাগসহ নগদ ৩ হাজার ৭০০ টাকা, প্রায় ৮ আনা ওজনের একটি রুপার চেইন এবং দুটি ভোটার আইডি কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়েছে।
শ্রীনগর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025