1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 14, 2026, 6:48 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, সেরাদের পুরস্কা মুন্সীগঞ্জে স্কুলছাত্রী রিধি ও তার মায়ের ওপর হামলা, অভিযুক্ত গ্রেপ্তার ডিবির অভিযানে ২২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জে পাওনা টাকা আদায়ের বিরোধে ছুরিকাঘাতে যুবক হত্যা! ৪০০ পিস ইয়াবাসহ ২৪ মামলার আসামি ‘শান্তির ছেলে বাবু’ গ্রেপ্তার মুন্সীগঞ্জে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নবিষয়ক সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান মুন্সীগঞ্জে নৌ ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার, ইঞ্জিনচালিত নৌকাসহ সরঞ্জাম উদ্ধার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, মুন্সীগঞ্জে ব্যাপক আয়োজ টংগীবাড়ীতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ, শিক্ষক পলাত মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ‘ভেলকা শাহীন’ গ্রেফতার

মুন্সীগঞ্জে স্কুলছাত্রী রিধি ও তার মায়ের ওপর হামলা, অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, June 14, 2026,
  • 27 Time View

মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় এক স্কুলছাত্রী ও তার মায়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় যুবক মো. শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের জমিদারপাড়া এলাকায় ব্যবসায়ী জনি ইসলামের বাসায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জনি ইসলামের স্ত্রী রিতা মণি ইসলাম (৩০) এবং তাদের মেয়ে জান্নাতুল ইসলাম রিধি (১১)। রিধি প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই অভিযুক্ত শান্ত ধারালো অস্ত্র নিয়ে বাসায় প্রবেশ করে রিতা মণি ও তার মেয়ে রিধির ওপর হামলা চালায়। এতে মা ও মেয়ে গুরুতর আহত হন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, কয়েকদিন আগে অভিযুক্ত শান্ত জনি ইসলামের কাছে দোকানে চাকরি চেয়েছিল। তবে নেশাগ্রস্ত থাকার অভিযোগে তাকে কাজ দেওয়া হয়নি। এ ঘটনার জের ধরেই ক্ষোভ থেকে সে রোববার সকালে বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে শান্তকে আটক করে।
ওসি আরও জানান, হামলার প্রকৃত কারণ এবং অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগী পরিবারের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে। আহত মা ও মেয়ের চিকিৎসা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025