1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 3, 2026, 9:02 pm
শিরোনাম
শ্রীনগরে ৬ জন গ্রেফতার, চোরাইকৃত অটোরিকশা উদ্ধার লৌহজংয়ে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ৬৫ প্রজাতির সীড বল তৈরি ও রোপণ মুন্সীগঞ্জে ৯ মাদক মামলার আসামি ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকার অনিয়মে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ভিমরুলের কামড়ে সিরাজদিখানে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার সিরাজদিখানে রহস্যজনকভাবে দুই বছরের শিশুর মৃত্যু, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাল পুলিশ টংগিবাড়ীর দিঘিরপাড় বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা টংগীবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার শ্রীনগরে মাদ্রাসা শিক্ষকের মারধরে শিক্ষার্থীর মেরুদণ্ডের হাড় ভাঙার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

শ্রীনগরে ৬ জন গ্রেফতার, চোরাইকৃত অটোরিকশা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, August 4, 2026,
  • 6 Time View

মুন্সীগঞ্জের শ্রীনগর থানার বিশেষ অভিযানে হত্যাচেষ্টা মামলার দুই আসামি, দুই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং চোরাইকৃত অটোরিকশাসহ দুর্ধর্ষ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি চোরাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়।
সোমবার (৩ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের দিকনির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ ২ আগস্ট বিকেল থেকে ৩ আগস্ট ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৬ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন চোর চক্রের সদস্য মো. রিয়াজ হাওলাদার (৩৫), ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হুমায়ুন কবির (৪০) ও মো. ফারুক হোসেন (৪৫), হত্যাচেষ্টা মামলার আসামি মো. মোরশেদ আলম (৩০) ও আল-আমিন শেখ (৪৩) এবং তদন্তে প্রাপ্ত ভবঘুরে চোর মো. হৃদয় বেপারি (২৩)।
অভিযানকালে শ্রীনগরের ফেরিঘাট এলাকা থেকে একটি চোরাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়। পরে উপজেলার রুদ্রপাড়া, বাঘড়া, পূর্ব খৈয়াগাঁও, ছনবাড়ী ও হাসাড়া এলাকাসহ বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে বাকি আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শ্রীনগর থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025