1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 7, 2026, 3:25 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

লেবাননে যত দ্রুত সম্ভব স্থল অভিযান শুরু করবে ইসরাইল

Reporter Name
  • Update Time : Saturday, September 28, 2024,
  • 156 Time View

কাগজ ডেস্ক
ইসরাইল লেবাননের হিজবুল্লাহ্ গোষ্ঠীর বিরুদ্ধে যত দ্রুত সম্ভব স্থল অভিযান শুরু করবে।
ইসরাইলের একজন নিরাপত্তা কর্মকর্তা শুক্রবার এ কথা বলেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ‘আমরা স্বল্পতম সময়ের মধ্যে এই অভিযান শুরু করার চেষ্টা করবো।’
তিনি আরো বলেছেন, ‘আমি মনে করি অভিযানের ব্যাপারে আমরা প্রতিদিন প্রস্তুতি নিচ্ছি এবং এটি আমাদের পরিকল্পনায় রয়েছে।’
বৈরুত থেকে এএফপি একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চলতি সপ্তাহে লেবাননে সংঘাত থামাতে ব্যর্থ হওয়ার পর উভয়পক্ষে সংঘর্ষ চলার প্রেক্ষাপটে ইসরাইলি কর্মকর্তা এ কথা বলেন।
এদিকে চলতি সপ্তাহে লেবাননে ইসরাইলি হামলায় ৭শ’র বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।
ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন,হামলায় হিজবুল্লার্হ অনেক সদস্য নিহত হয়েছে এবং ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক শক্তি উল্লেখযোগ্য হারে কমে গেছে।
ওই কর্মকর্তা বলেছেন,‘আমি মনে করি তাদের সক্ষমতা অনেক কমে গেছে।’
এদিকে ইসরাইলি সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজিহালেভি হিজবুল্লাহ্র বিরুদ্ধে স্থল অভিযানের সম্ভাব্যতার বিষয়টি সামনে আনার পর ওই কর্মকর্তা বলেছেন, ‘সব ধরনের বিকল্পই আমাদের হাতে রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025