1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 7, 2026, 2:21 pm
শিরোনাম
স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জের বণিক্যপাড়ায় ১৬০ বোতল ইস্কাফসহ দুইজন গ্রেপ্তার

নতুন লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : Saturday, October 5, 2024,
  • 502 Time View

কাগজ ডেস্ক
টেস্ট সিরিজে হারের দুঃস্মৃতি পেছনে ফেলে নতুন লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ। গোয়ালিয়রে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
গতকাল গোয়ালিয়রে সাংবাদিকদের বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘এই সিরিজে আমাদের খেলোয়াড়রা অন্য এক অ্যাপ্রোচে খেলার চেষ্টা করছে। সবাই জয়ের জন্য খেলবে।’
এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। চেন্নাইতে প্রথম টেস্ট ২৮০ রানের ব্যবধানে হারে টাইগাররা। দ্বিতীয় টেস্ট আড়াই দিনের বেশি সময় বৈরি আবহাওয়ায় ভেস্তে যাবার পরও পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে এসে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ।
দুই টেস্টেই লজ্জাজনক হারের কারনে ভারতের বিপক্ষে বড় সংস্করনে প্রথম জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো বাংলাদেশের।
টি-টোয়েন্টি ফরম্যাটেও ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। ১৪ ম্যাচের ১৩টিতেই হার ও ১টিতে জিতেছে টাইগাররা। ২০১৯ সালে ভারতের মাটিতে সর্বশেষ সফরে একমাত্র জয়টি পেয়েছিলো বাংলাদেশ। ঐ সময় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৭ উইকেটের জয় দিয়ে শুরু করেছিলো বাংলাদেশ। কিন্তু রাজকোট এবং নাগপুরে শেষ দুই ম্যাচ যথাক্রমে ৮ উইকেটে ও ৩০ রানে হেরেছিলো টাইগাররা। ফলে সিরিজে দারুন সূচনার পরও ২-১ ব্যবধানে হারতে হয় তাদের।
টেস্ট সিরিজে সাফল্য না পেলেও টি-টোয়েন্টিতে জয়ের ভালো সুযোগ বাংলাদেশের সামনে আছে। কারণ দলের দুই সেরা তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর ভারতের টি-টোয়েন্টি দল একটি বড় পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে আছে।
টেস্ট সিরিজ খেলা বাংলাদেশের বেশিরভাগ খেলোয়াড় টি-টোয়েন্টি দলে থাকলেও ভারতের টেস্ট দলের কোন খেলোয়াড়েরই টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পায়নি।
অধিনায়ক শান্ত জানিয়েছেন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য করে এখন থেকেই প্রতিটি সিরিজের পরিকল্পনা সাজানো হবে।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি বর্তমানে দলে থাকা খেলোয়াড়দের পাশাপাশি আরও চার-পাঁচজন যোগ হবে, তারাই ২০২৬ সালে বিশ্বকাপে খেলতে পারে। আমি মনে করি এই সিরিজ থেকে আমাদের বিশ^কাপের প্রস্তুতি শুরু হবে। এখন থেকে অবশ্যই ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা আমরা পরিকল্পনায় রাখবো। এই দলে ১৫ জন খেলোয়াড় আছে এবং এর বাইরে আরও ৪/৫ জন আছে। এই ২০-২২ জন খেলোয়াড়কে নিয়ে আমরা প্রস্তুতি নিবো। ভবিষ্যতে তারাই খেলবে। এজন্য এখন থেকে প্রস্তুতি শুরু হচ্ছে।’
এই সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ছাড়াই টি-টোয়েন্টি ফরম্যাটে পথচলা শুরু করবে বাংলাদেশ। সম্প্রতি ছোট সংস্করণ থেকে অবসর নিয়েছেন তিনি। অলরাউন্ডার সাকিবের জায়গা পূরণের জন্য মেহেদি হাসান মিরাজকে দলে ফিরিয়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে সাকিবের অভাব মিরাজ পূরণ করতে পারবেন বলে বিশ^াস শান্তর। তিনি বলেন, ‘সাকিব ভাই এতদিন ধরে আমাদের দলের সাথে ছিলেন। স্বাভাবিকভাবেই তার জায়গা পূরণ করতে কিছুটা সময় লাগবে।’
তিনি আরও বলেন, ‘আমি এটাকে বড় সমস্যা বলবো না। তবে তাকে ছাড়া একাদশ সাজাতে কিছুটা অসুবিধা হবে। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভালো কম্বিনেশন দিতেন সাকিব। আমরা মিরাজকে নিয়ে এসেছি এবং আশা করি ঐ জায়গায় দ্রুত মানিয়ে নিবে সে।’
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।
ভারত দল : সুর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, ভারুন চক্রবর্তী, জিতেশ শার্মা, আর্শদিপ সিং, হার্শিত রানা ও মায়াঙ্ক যাদব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025