1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 9, 2026, 12:31 am
শিরোনাম
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬

ছুটিতে তৈরি করতে পারেন মজার হালুয়া

Reporter Name
  • Update Time : Monday, April 6, 2020,
  • 520 Time View

করোনার ছুটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মজার মজার সব খাবারের ছবি দিচ্ছেন। তৈরি করতে পারেন দারুণ স্বাদের খেজুর ও বাদামের হালুয়া

খেজুরের হালুয়া

উপকরণ 
খেজুর ৫০০ গ্রাম, দুধ আধা লিটার, এলাচ গুঁড়া সামান্য, গুঁড়া দুধ আধা কাপ
ঘি ১/৪ কাপ, কিসমিস ও কাজু বাদাম কুচি- সাজানোর জন্যে

পদ্ধতি
খেজুর থেকে বীজ ফেলে দিয়ে ৩০ মিনিট দুধে ভিজিয়ে রাখুন। এরপর ব্লেন্ড করে নিন।  একটি পাত্রে মাঝারি আঁচে ঘি গরম করে খেজুরের পেষ্ট ও এলাচগুঁড়া দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে গুঁড়া দুধ দিয়ে দিন। আঠালো হয়ে ঘি উঠে এলে নামিয়ে ঠান্ডা করে পছন্দমতো আকারে কেটে নিন।

বাদাম ও কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। খেজুর এমনিতেই মিষ্টি এজন্য হালুয়ায় চিনি মেশানোর প্রয়োজন হয় না।বাদামের হালুয়া 

উপকরণ 
কাজু বাদাম ২ কাপ, ছানা ২ কাপ, চিনি ২ কাপ, এলাচ গুঁড়া সিকি চা চামচ, ঘি আধা কাপ, ময়দা ১ টেবিল চামচ, কিসমিস ১ টেবিল চামচ, কাজু ও পেস্তা বাদাম সাজানোর জন্য।

প্রণালী 
কাজু বাদাম হালকা ভেজে তিন-চার ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। পানি থেকে তুলে কাজু বাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার চুলায় পাত্রে ঘি দিয়ে কাজু বাদাম ও ছানা দিয়ে নাড়তে থাকুন এবং চিনি দিন। ময়দা, এলাচ গুঁড়া দিন।

হালুয়া হয়ে এলে প্লেটে সাজিয়ে ওপরে কিসমিস, কাজু ও পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025