1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 7, 2026, 4:09 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জের আলোচিত গোয়ালীমান্দ্রা থেকে ৬০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Thursday, August 13, 2026,
  • 25 Time View

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার আলোচিত গোয়ালীমান্দ্রা এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ ঝর্না বেগম (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে গোয়ালীমান্দ্রা এলাকায় শহীদ মিনারের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) রিজাউল কাজীর নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালায়। এ সময় ৬০ পিস ইয়াবাসহ ঝর্না বেগমকে আটক করা হয়।

গ্রেপ্তার ঝর্না বেগম লৌহজং থানার খড়িয়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম পারভেজ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025