1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 7, 2026, 6:12 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

গজারিয়ায় সাংবাদিকের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা

Reporter Name
  • Update Time : Monday, August 18, 2025,
  • 88 Time View
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্যবাউশিয়া  স্ট্যান্ডে দৈনিক যায়যায়দিন ও এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক কামরুল ইসলাম (৪৯) ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ আগস্ট) বিকাল সোয়া ৫ টার দিকে এ হামলায় তিনি গুরুতর আহত হন। আহত সাংবাদিক কামরুল ইসলাম গজারিয়া উপজেলার মধ্যবাউশিয়া গ্রামের চুনু মিয়ার ছেলে। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
সাংবাদিক কামরুল ইসলাম জানান, মধ্যবাউশিয়া  বাসস্ট্যান্ডে বিকেলে সিএনজি থেকে নামার সঙ্গে সঙ্গে ১০-১২ জন সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি  রামদা লোহার রড দিয়ে আঘাত করে। লোহার রড, কাঠের ডাসা ও লাঠি দিয়ে তার শরীর ও পায়ে বেধড়ক আঘাত করা হয়, এতে তার বাম পায়ের হাড় ভেঙে গুরুতর জখম হয়।
কামরুল ইসলাম অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্থ যোগান ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি হারুন শিকদারের নেতৃত্বে হামলা চালায়। শাওন (২৫), আরমান (২৫), আলীফ (২৪), জসিম সরকার, সোলাইমান, বাদল ও আমিরুল সহ স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা সরাসরি অংশ নেয়। এর আগেও একই গ্রুপ তার ও বড় ভাই সাংবাদিক জসিমের ওপর হামলা চালায়, যার মামলা বর্তমানে চলমান।
আহত কামরুল আরও জানান, হামলার সময় হামলাকারীরা হুমকি দিয়ে বলে— হারুন শিকদারের বিরুদ্ধে কেন ফেসবুকে পোস্ট দিস। আবার পোস্ট দিলে লাশ গুম করে ফেলবো। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে ভয়ে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে গজারিয়া থানার (ওসি) আনোয়ার আলম  জানান, ঘটনা ঘটনার পরপরই অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025