1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 8, 2026, 7:15 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬

যারা সংবিধান মানে না, তারা বাংলাদেশের নাগরিক না : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : Friday, July 14, 2023,
  • 345 Time View

১৪ জুলাই ২০২৩, কাগজ ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা সংবিধান মানে না, তারা বাংলাদেশের নাগরিক না। নাগরিকত্ব পরিচয় দেওয়াটা তাদের জন্য সঠিক নয়। শুক্রবার (১৪ জুলাই) সকালে নিজ সংসদীয় এলাকা আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, বিএনপি নেতারা অনেক কথাই বলতে পারে। তবে তারা যাই বলুক আমরা কিন্তু বাংলাদেশের সংবিধান মেনে চলেছি। এর কারণ একাত্তরে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা পেয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এ সংবিধান উপহার দিয়েছেন।

আইনমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে এ দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। আমরা তার সেই নির্দেশনা মেনে ২০৪১ সালের মধ্যেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025