1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 3, 2026, 7:23 pm

লৌহজংয়ে বসতবাড়িতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, July 3, 2026,
  • 19 Time View

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার এলাকার বটতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও সাহসী অভিযানের কারণে আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের অসংখ্য বসতবাড়ি বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শুক্রবার (৩ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে লৌহজং ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে খবর আসে যে, উপজেলার কনকসার এলাকার বটতলায় মানিক ভবতোষ বর্মনের বসতবাড়িতে আগুন লেগেছে।
খবর পেয়ে লৌহজং ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে নির্বাপণ করা হয়।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে টিন ও কাঠের তৈরি দুটি বসতঘর এবং ঘরের আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
ফায়ার সার্ভিসের সদস্যদের সময়োপযোগী ও দক্ষ পদক্ষেপের ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এতে পাশের আরও বেশ কয়েকটি বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় বাসিন্দারাও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতার প্রশংসা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025