মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযানে একটি গাঁজার গাছসহ আনিছ মিজি (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আনিছ মিজি রহমান মিজির ছেলে। তিনি উপজেলার দক্ষিণ সোনারং এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আনিছ মিজির কাছ থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার গাছটি জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আনিছ মিজির বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০৩, তারিখ: ০৭/২০২৬) দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।