1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 3, 2026, 6:43 pm

নিখোঁজের চারদিন পর ইছামতি নদীতে ভেসে উঠল বৃদ্ধের মরদেহ

সিরাজদিখান প্রতিনিধি
  • Update Time : Friday, July 3, 2026,
  • 24 Time View

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের চারদিন পর ইছামতি নদী থেকে আব্দুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের টেংঘুরিয়া পাড়া কবরস্থান সংলগ্ন ইছামতি নদীতে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে নারায়ণগঞ্জের বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
প্রথমদিকে মরদেহটির পরিচয় জানা না গেলেও পরে স্বজনরা এসে সেটি আব্দুল মালেকের বলে শনাক্ত করেন। তিনি সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের বাসিন্দা এবং মৃত নওয়াব আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ জুন বিকেলে আব্দুল মালেক বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা চারদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিহতের ছেলে হানিফ জানান, তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। তিনি বলেন, “চারদিন ধরে আমরা বাবাকে খুঁজছিলাম। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করি।”
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা নিখোঁজ সংক্রান্ত অভিযোগ করা হয়নি।
নারায়ণগঞ্জের বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম আমিনুল হক জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025