1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 2, 2026, 9:02 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে ২০১ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গাঁজার গাছসহ ব্যক্তি গ্রেপ্তার, টঙ্গীবাড়ী থানায় মামলা টংগিবাড়ীতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ শ্রীনগরে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার এক যুবক নজরুল বর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন টঙ্গীবাড়ীতে পুকুর থেকে এক বছর আগে হারানো ১১ ড্রেজার পাইপ উদ্ধার মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগ নিষ্পত্তিতে দ্রুত পদক্ষেপের নির্দেশ মুন্সীগঞ্জ শহরে ৬ তলা ভবনের বৈদ্যুতিক মিটারে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো

মুন্সীগঞ্জে ২০১ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, July 3, 2026,
  • 17 Time View

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০১ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০১ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মিলন দেওয়ান (৩৪), শরীফ হাসান (২৮), আবু সাইদ (৩০) ও সোহরাব হোসেন (৪৮)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল মুন্সীগঞ্জ সদর থানার যোগিনীঘাট মোল্লারচর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. আনোয়ার হোসেনের বাড়ির সামনের ফাঁকা স্থান থেকে চারজনকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যগুলো জব্দ করে চারজনকে গ্রেপ্তার করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ আরও জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025