1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 8, 2026, 5:20 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬

টিটিসি মুন্সীগঞ্জে নিয়মিত ব্যাচের উদ্বোধন, বিদেশগামী কর্মীদের সঙ্গে মতবিনিময়ে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, July 1, 2026,
  • 104 Time View

মুন্সীগঞ্জ সদরস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
বুধবার (০১ জুলাই ) অনুষ্ঠিত এ পরিদর্শনকালে তিনি টিটিসির জুলাই–সেপ্টেম্বর ২০২৬ সেশনের নিয়মিত ব্যাচের শুভ উদ্বোধন করেন। একই সঙ্গে প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন (PDO) কর্মসূচির আওতায় বিদেশগামী কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মুন্সীগঞ্জ সদর-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাহিদা পারভীন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে কারিগরি দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। তিনি প্রশিক্ষণার্থীদের দেশ-বিদেশের কর্মক্ষেত্রে নিজেদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এ ছাড়া বিদেশগামী কর্মীদের উদ্দেশ্যে তিনি আইনসম্মত উপায়ে বিদেশ গমন, প্রশিক্ষণে অর্জিত দক্ষতার যথাযথ প্রয়োগ, কর্মস্থলের আইন-কানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ও সুনাম অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ও প্রশিক্ষণ সুবিধা ঘুরে দেখেন। এ সময় তিনি প্রশিক্ষণের মানোন্নয়ন, আধুনিকায়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025