দ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জীবনদর্শন ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঘোষিত “নজরুল বর্ষ” উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।
আগামী ০২ থেকে ০৪ জুলাই ২০২৬ (১৮–২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ) পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নজরুলের সাহিত্য, দর্শন ও প্রেরণাকে গভীরভাবে ধারণ এবং উদযাপনের লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে আগ্রহী সবাইকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।