1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 2, 2026, 9:00 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে ২০১ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গাঁজার গাছসহ ব্যক্তি গ্রেপ্তার, টঙ্গীবাড়ী থানায় মামলা টংগিবাড়ীতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ শ্রীনগরে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার এক যুবক নজরুল বর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন টঙ্গীবাড়ীতে পুকুর থেকে এক বছর আগে হারানো ১১ ড্রেজার পাইপ উদ্ধার মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগ নিষ্পত্তিতে দ্রুত পদক্ষেপের নির্দেশ মুন্সীগঞ্জ শহরে ৬ তলা ভবনের বৈদ্যুতিক মিটারে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো

শ্রীনগরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শ্রীনগর প্রতিনিধি
  • Update Time : Thursday, July 2, 2026,
  • 25 Time View

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে মরদেহটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৯টা ২৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে মোবাইল ফোনে খবর আসে, উপজেলার ছনবাড়ী এলাকায় আল-মদিনা মসজিদের পাশে রেললাইনের ধারে এক নারীর মরদেহ পড়ে রয়েছে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহটি শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও পুলিশি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025