মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ শাহিন বেপারী (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শাহিন বেপারী উপজেলার সরিষাবন এলাকার বাসিন্দা। তিনি ফিরোজ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শাহিন বেপারীর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় টংগিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০২(০৭)২৬) দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলায় মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।