1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 28, 2026, 7:13 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে প্রচণ্ড গরমে মাঠে কাজ করতে গিয়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু, হিট স্ট্রোকের আশঙ্ক মুন্সীগঞ্জে অপহরণ নাটকের অবসান: দ্রুত অভিযানে ৩ অপহরণকারী গ্রেপ্তার, যুবক উদ্ধার মুন্সীগঞ্জে ১ লাখ ৯১ হাজার ৬৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গজারিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় ৩ দোকানকে জরিমানা শ্রীনগরে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর আ’লীগ নেতা পুনরায় গ্রেফতার শ্রীনগরে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেফতার মুন্সীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার লৌহজংয়ে সন্ত্রাস ও মাদককারবারের অভিযোগে যুবক গ্রেফতার 

মুন্সীগঞ্জে ১ লাখ ৯১ হাজার ৬৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, June 28, 2026,
  • 2 Time View

আজ ২৮ জুন ২০২৬ (রবিবার) মুন্সীগঞ্জ জেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের মাননীয় সচিব মোঃ খোরশেদ আলম, এনডিসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগমসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলায় মোট ১ লাখ ৯১ হাজার ৬৩৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬–১১ মাস বয়সী ২৪ হাজার ৯৪১ জন শিশুকে ১ লাখ আইইউ (নীল) ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২–৫৯ মাস বয়সী ১ লাখ ৬৬ হাজার ৬৯৫ জন শিশুকে ২ লাখ আইইউ (লাল) ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সুস্থ বৃদ্ধি ও বিকাশে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিশুর দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত বিভিন্ন জটিলতা প্রতিরোধে সহায়ক।
এসময় অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে, যাতে শিশুরা সুস্থ ও নিরাপদভাবে বেড়ে উঠতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025