1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 28, 2026, 7:17 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে প্রচণ্ড গরমে মাঠে কাজ করতে গিয়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু, হিট স্ট্রোকের আশঙ্ক মুন্সীগঞ্জে অপহরণ নাটকের অবসান: দ্রুত অভিযানে ৩ অপহরণকারী গ্রেপ্তার, যুবক উদ্ধার মুন্সীগঞ্জে ১ লাখ ৯১ হাজার ৬৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গজারিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় ৩ দোকানকে জরিমানা শ্রীনগরে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর আ’লীগ নেতা পুনরায় গ্রেফতার শ্রীনগরে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেফতার মুন্সীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার লৌহজংয়ে সন্ত্রাস ও মাদককারবারের অভিযোগে যুবক গ্রেফতার 

গজারিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় ৩ দোকানকে জরিমানা

গজারিয়া প্রতিনিধি
  • Update Time : Sunday, June 28, 2026,
  • 20 Time View

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় তিনটি দোকানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৮ জুন) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ মনিটরিং ও অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করায় ভাই ভাই জেনারেল স্টোর-এর মালিক কামরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় আরিয়ান ট্রেডার্স ও দেলোয়ার স্টোর-কে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের তদারকি ও মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025