1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 28, 2026, 7:07 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে প্রচণ্ড গরমে মাঠে কাজ করতে গিয়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু, হিট স্ট্রোকের আশঙ্ক মুন্সীগঞ্জে অপহরণ নাটকের অবসান: দ্রুত অভিযানে ৩ অপহরণকারী গ্রেপ্তার, যুবক উদ্ধার মুন্সীগঞ্জে ১ লাখ ৯১ হাজার ৬৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গজারিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় ৩ দোকানকে জরিমানা শ্রীনগরে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর আ’লীগ নেতা পুনরায় গ্রেফতার শ্রীনগরে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেফতার মুন্সীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার লৌহজংয়ে সন্ত্রাস ও মাদককারবারের অভিযোগে যুবক গ্রেফতার 

শ্রীনগরে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর আ’লীগ নেতা পুনরায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, June 28, 2026,
  • 29 Time View

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় পালিয়ে যাওয়ার প্রায় তিন ঘণ্টা পর পুনরায় গ্রেফতার হয়েছেন বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ। শনিবার (২৭ জুন) রাতে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশের একটি দল সাব্বির শেখের বাড়িতে অভিযান চালায়। অভিযানে শ্রীনগর থানার এসআই রাজ্জাক, এসআই শরিফুলসহ একাধিক পুলিশ সদস্য অংশ নেন। এ সময় সাব্বির শেখকে আটক করে তার দুই হাতে হ্যান্ডকাফ পরানো হয়।

আটকের পর সেখানে উপস্থিত সাব্বির শেখের পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে ওই পরিস্থিতির সুযোগে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় সাব্বির শেখ পালিয়ে যান।

ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে একাধিক টিম অভিযান পরিচালনা করে।

অবশেষে ঘটনার প্রায় তিন ঘণ্টা পর অভিযান চালিয়ে সাব্বির শেখকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, সাব্বির শেখের বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025