1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 27, 2026, 7:17 pm
শিরোনাম
শ্রীনগরে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেফতার মুন্সীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার লৌহজংয়ে সন্ত্রাস ও মাদককারবারের অভিযোগে যুবক গ্রেফতার  মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আর্জেন্টিনার রাষ্ট্রদূত: সমর্থকদের সঙ্গে ফুটবল, উৎসবের আমেজে মুখর পদ্মাপাড় মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ভূমিকম্প মোকাবেলায় মুন্সীগঞ্জের সব ফায়ার স্টেশন প্রস্তুত মুন্সীগঞ্জে নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস পালিত

মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, June 27, 2026,
  • 77 Time View

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানার দক্ষিণ রামগোপালপুর (পুকুরপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) রাশেদ মুন্সীর নেতৃত্বে পুলিশের একটি দল জনৈক রফিকুল ইসলামের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে ইমন বেপারী (২৯) ও আনিসুর রহমান খান কাজল (৪৫)-কে আটক করে। পরে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ইমন বেপারীর বাড়ি মুন্সীগঞ্জের কাগজীপাড়া এলাকায় এবং আনিসুর রহমান খান কাজলের বাড়ি সরকারপাড়া এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025