1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 17, 2026, 7:55 pm
শিরোনাম
৪৯ হাজার টাকার পাওনা নিয়ে বিরোধ: আরিফ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামির স্বীকারোক্তি অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে অভিযান: সিরাজদিখানে ১২টি সাইনবোর্ড অপসারণ মুন্সীগঞ্জে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ২য় কনসালটেশন সভা ও সমাপনী অনুষ্ঠান মুন্সীগঞ্জে শিক্ষার  আলো ছড়াতে জেলা প্রশাসকের উদ্যো অর্থনৈতিক শুমারি ২০২৪: মুন্সীগঞ্জে ১ লাখের বেশি অর্থনৈতিক ইউনিট, কর্মসংস্থানে নতুন তথ্য সিরাজদিখানে মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৯ টঙ্গিবাড়ীতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী, সন্ধান চায় পরিবার মুন্সীগঞ্জ শহরে ডিবি পুলিশের অভিযান: ৩০০ পিস ইয়াবাসহ খোকন মল্লিক গ্রেপ্তার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত কয়েকজন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ২৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন স্কুল

অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে অভিযান: সিরাজদিখানে ১২টি সাইনবোর্ড অপসারণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, June 17, 2026,
  • 25 Time View

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ১২টি সাইনবোর্ড অপসারণ করেছে উপজেলা প্রশাসন। জনস্বার্থ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
আজ বুধবার (১৭ জুন) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ইসলামপুর থেকে সৈয়দপুর, নয়ানগর ও শিকারপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ-এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন এবং অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন।

অভিযানে অনুমোদন ছাড়া পরিচালিত বিভিন্ন আবাসন প্রকল্পের সাইনবোর্ড অপসারণ করা হয়। এর মধ্যে সিটি স্কয়ার হোমটাউন, স্বপ্নছায়া ও কিং ইকো রিসোর্ট নামীয় তিনটি প্রতিষ্ঠানের মোট ১২টি সাইনবোর্ড অপসারণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও কৃষিজমি রক্ষায় অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে সিরাজদিখান উপজেলায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025