1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 14, 2026, 11:35 am
শিরোনাম
মুন্সীগঞ্জে পাওনা টাকা আদায়ের বিরোধে ছুরিকাঘাতে যুবক হত্যা! ৪০০ পিস ইয়াবাসহ ২৪ মামলার আসামি ‘শান্তির ছেলে বাবু’ গ্রেপ্তার মুন্সীগঞ্জে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নবিষয়ক সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান মুন্সীগঞ্জে নৌ ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার, ইঞ্জিনচালিত নৌকাসহ সরঞ্জাম উদ্ধার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, মুন্সীগঞ্জে ব্যাপক আয়োজ টংগীবাড়ীতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ, শিক্ষক পলাত মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ‘ভেলকা শাহীন’ গ্রেফতার অটিজম স্কুলে ডিসির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শাহজাহান বাচ্চু: মুক্তচিন্তার এক মৃত্যুঞ্জয়ী সৈনিক মুন্সীগঞ্জে শিশুদের মারধর ও বাসায় হামলার অভিযোগ

মুন্সীগঞ্জে মনোহরি দোকানের রেফ্রিজারেটর থেকে পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, June 10, 2026,
  • 13 Time View

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি গ্রামে একটি মনোহরি দোকানের রেফ্রিজারেটরের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দোকান মালিক নয়ন মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেল প্রায় ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ মাকাহাটি গ্রামের নয়ন মাঝির মনোহরি দোকানে অভিযান চালায়। অভিযানের সময় দোকানের রেফ্রিজারেটরের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় দোকান মালিক নয়ন মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025