1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 7, 2026, 8:05 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

৮০ কোটি যন্ত্রে চলছে উইন্ডোজ ১০

Reporter Name
  • Update Time : Sunday, March 10, 2019,
  • 803 Time View

১০০ কোটি যন্ত্রে উইন্ডোজ ১০ সক্রিয় রাখার লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। তবে বিভিন্ন ধরনের ডিভাইস মিলিয়ে বিশ্বজুড়ে এখন ৮০ কোটি যন্ত্রে চলছে উইন্ডোজ ১০। মাইক্রোসফটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়েছে।

মাইক্রোসফটের মডার্ন লাইফ অ্যান্ড ডিভাইসেস গ্রুপের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদী এক টুইটে বলেছেন, ‘উইন্ডোজের ইতিহাসে সর্বোচ্চ গ্রাহক–সন্তুষ্টিতে ৮০ কোটির মাইলফলক অর্জিত হওয়ায় ব্যবহারকারী ও সহযোগীদের ধন্যবাদ জানাচ্ছি।’

২০১৫ সালের জুলাই মাসে উইন্ডোজ ১০ উন্মুক্ত করার পর থেকে তিন বছর আট মাস সময়ে ৮০ কোটির মাইলফলকে এসে পৌঁছেছে বলে বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে।

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম বাজারে ছাড়ার তিন বছরের মধ্যে ১০০ কোটি যন্ত্রে সক্রিয় করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা পূর্ণ করতে পারেনি মাইক্রোসফট। গত বছরের সেপ্টেম্বর মাসে ৭০ কোটি ব্যবহারকারীর মাইলফলকে যাওয়ার কথা বলেছিল মাইক্রোসফট। গত ছয় মাসে আরও ১০ কোটি উইন্ডোজ ১০ ব্যবহারকারী বেড়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট।

চলতি বছরের শেষ দিকে অবশ্য স্মার্টফোনে উইন্ডোজ ১০ আপডেট দেওয়া বন্ধ করতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানটি। গত বছরে জনপ্রিয়তায় উইন্ডোজ ৭–কে ছাড়িয়েছে উইন্ডোজ ১০। বর্তমানে ৪০ শতাংশের বেশি ডিভাইসে চলছে উইন্ডোজ ১০। সাড়ে ৩৮ শতাংশ দখল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উইন্ডোজ ৭।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025