1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 6, 2026, 3:08 pm
শিরোনাম
ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জের বণিক্যপাড়ায় ১৬০ বোতল ইস্কাফসহ দুইজন গ্রেপ্তার গোয়ালীমান্দ্রা থেকে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি

Reporter Name
  • Update Time : Friday, June 26, 2020,
  • 575 Time View

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে আবার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করে অক্সিজেন ভেন্টিলেশন দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৬ জুন) সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, সকাল ১১টার দিকে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা তাকে দ্রুত হাই ডিফেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে আইসিইউতে স্থানান্তর করেন। তার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিলো প্রায়। এখন তাকে অক্সিজেন ভেন্টিলেশনে রাখা হয়েছে।

সাহারা খাতুনের পরিবার তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান মুজিবুর।

শারীরক অবস্থার উন্নতি হওয়ায় গত সোমবার তাকে আইসিইউ থেকে এইচডিইউতে আনা হয়েছিলো।

৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত। গত ৩ জুন শ্বাসকষ্ট নিয়ে তিনি ইউনাইডেট হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের মেডিক‌্যাল কনসালটেন্ট আফসানা আরার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, সাহারা খাতুন ২০০৮ সাল থেকে টানা তিন মেয়াদে ঢাকা-১৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরবর্তী সময়ে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025