মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লৌহজং উপজেলায় অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২৯ জুন) বিকেল ৫টা ১০ মিনিটে পুলিশ সুপার, মুন্সীগঞ্জের নির্দেশনায় পরিচালিত অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে লৌহজং থানার পশ্চিম গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জনৈক কুব্বত আলীর বাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তার ওপর থেকে আল-আমিন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ঝাটুকদা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা পশ্চিমপাড়ায় অবস্থান করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।