1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 8, 2026, 11:47 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬

লকডাউনে বিয়েও না, বিচ্ছেদও না!

Reporter Name
  • Update Time : Saturday, April 11, 2020,
  • 595 Time View

করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের মধ্যে যেমন বিয়ে করা যাবে না, তেমনি বিচ্ছেদেও নিষেধাজ্ঞা দিয়েছে দুবাইয়ের আদালত। একসঙ্গে বহু মানুষের সমাগমের আশঙ্কা থেকেই এমন নির্দেশ এসেছে। জি নিউজের খবরে এমন তথ্য জানা গেছে।
লকডাউনের মধ্যে নতুন বিয়ে হওয়ার সম্ভাবনা কম। কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা ঘটছে অহরহ। করোনার প্রকোপে লকডাউনের মধ্যে চীনে বিয়ে বিচ্ছেদের হার বেড়েছে।
দুবাইয়েও এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবরে দাবি করা হয়। চার দেয়ালে ঘরবন্দি থাকায় স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ বাড়ছে। যে কারণে পরিবারগুলোতে বিচ্ছেদও ঘটছে বেশি।

বিশ্ব মহামারী করোনার লকডাউনে দুবাইয়ের আদালতে বাড়ছিল বিবাহবিচ্ছেদের আবেদন।
ফলে বিচার বিভাগের পক্ষ থেকে নোটিশ জারি করে স্পষ্ট বলা হয়েছে, লকডাউনের সময় বিয়েও করা যাবে না, বিবাহবিচ্ছেদের আবেদনও করা যাবে না।

পরবর্তী নোটিস জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশ সবাইকে পালন করতে হবে। বিচারক খালেদ আল-হাওসনি বলেন, যারা লকডাউনের আগেই বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা পূরণ করে রেখেছেন; তারা এই সময় বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে রাখতে পারেন।
তিনি বলেন, তবে কাউকে দাওয়াত করতে পারবেন না। এমনকী আত্মীয়—স্বজনদের কাউকেই ডাকা যাবে না।
সূত্র : পূবের কলম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025