1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 6, 2026, 1:33 pm
শিরোনাম
ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জের বণিক্যপাড়ায় ১৬০ বোতল ইস্কাফসহ দুইজন গ্রেপ্তার গোয়ালীমান্দ্রা থেকে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

রোনালদো-বুফনের রেকর্ড, জুভেন্টাসের জয়

Reporter Name
  • Update Time : Sunday, July 5, 2020,
  • 570 Time View

ইতালিয়ান সিরি’আ লিগে শনিবার (৫ জুলাই) রাতে তোরিনোর বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে জুভেন্টাস। এই ম্যাচে রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।

এই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে বুফন ইতালিয়ান সিরি’আ লিগে রেকর্ড ৬৪৮ ম্যাচে মাঠে নামার রেকর্ড গড়েন। এ যাত্রায় তিনি পেছনে ফেলেন পাওলো মালদিনিকে।

এদিকে ক্রিস্টিয়ানো রোনালদো আজ ৬১ মিনিটে ফ্রি কিকে তার ক্যারিয়ারের ৫৫তম গোল করেছেন। ৪২তম প্রচেষ্টায় করা এই গোলটি চলতি মৌসুমে তার ২৫তম। এর মধ্যদিয়ে একমাত্র ফুটবলার হিসেবে ইংল্যান্ড, স্পেন ও ইতালির প্রিমিয়ার লিগে ২৫ কিংবা তার অধিক গোল করার কৃতিত্ব দেখিয়েছেন।

জুভেন্টাসের হয়ে ঘরের মাঠে ম্যাচের ৩ মিনিটেই গোল করেন পাওলো দিবালা। ২৯ মিনিটে ব্যবধান বাড়ান হুয়ান কুয়ার্দাদো। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে (৪৫+৬) পেনাল্টি থেকে আন্দ্রেয়া বেলোত্তি গোল করে ব্যবধান কমান।

বিরতি থেকে ফিরে ৬১ মিনিটে রোনালদো গোল করে ব্যবধান করেন ৩-১। আর ৮৭ মিনিটে তোরিনোর কোফি জিদজি আত্মঘাতি গোল করে জুভেন্টাসকে ৪-১ ব্যবধানের জয় উপহার দেন।

এই জয়ে ৩০ ম্যাচ থেকে ৭৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে তুরিনের ওল্ড লেডিরা। সমান ম্যাচ থেকে তোরিনোর সংগ্রহ ৩১ পয়েন্ট। তারা রয়েছে ১৫তম অবস্থানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025