1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 8, 2026, 9:18 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬

ময়মনসিংহে চোরাই মোবাইল, বিদেশীমদসহ ৩ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : Sunday, November 10, 2024,
  • 196 Time View

কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে তিনটি চোরাই মোবাইল ও ৮ বোতল বিদেশী মদসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ নগরী ও ধোবাউড়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল রবিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শনিবার (১০ নভেম্বর) রাতে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় অভিযান চালিয়ে মোবাইল সেটসহ চোর চক্রের সদস্য আকাশ (২২)কে গ্রেফতার করা হয়। আকাশ সদর উপজেলার চরকালিবাড়ি এলাকার সাজু মিয়ার ছেলে। এছাড়াও রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ধোবাউড়া উপজেলার গামারীতলা কাশিনাথপুর বাজার থেকে ০৮ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এরা হলো- ধোবাউড়া উপজেলার কামালপুর মধ্যপাড়া এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে, মো. মাজাহারুল (২৪) ও মো. মতিউর রহমানের ছেলে মো. আবুল কাশেম (২৩)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মোবাইল চুরি এবং মাদক ব্যবসায়ীর সাথে জড়িত। চোর চক্রের সদস্য আকাশের বিরুদ্ধে ১১ টি মামলা এবং মাদক ব্যবসায়ী মাজাহারুলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল ও ধোবাউড়া থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025