1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 7, 2026, 7:13 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা রহিম বহিস্কার

Reporter Name
  • Update Time : Sunday, November 10, 2024,
  • 106 Time View
Oplus_131072

কাগজ প্রতিবেদক, ত্রিশাল
দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা আব্দুর রহিমকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ। অনুমতি ছাড়াই রাতে ছাত্রদলের পরিচয়ে হলের রুমে রুমে গিয়ে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ, সাধারণ শিক্ষার্থীদের সাথে অসদাচরণ এবং সিট ছাড়তে চাপ প্রয়োগসহ একাধিক অভিযোগ উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফিল্ম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের শিক্ষার্থী রহিমের বিরোদ্ধে। এ বিষয়ে আব্দুর রহিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হ্যাঁ, আমি রুমে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। স্বৈরাচারী ছাত্রলীগের পোস্টেড কোনো নেতাকর্মী কেউ হলে আছে কি না, সেটা দেখার জন্য ছাত্রদল সেখানে গেছে। কিন্তু শিক্ষার্থী কাউকে ডিস্টার্ব বা হয়রানি করে বের করে দেয়া হয়নি। হলে ছাত্রলীগের পোস্টেড কেউ আছে কি না, এটা জিজ্ঞেস করার জন্যই হলে জিজ্ঞাসাবাদ করেছি৷
এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, হলের সিট বরাদ্দের বিষয়ে হল প্রশাসন কাজ করছে। আমরা হল প্রশাসনের পক্ষ থেকেই প্রতি রুমে গিয়ে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ এবং সিট বরাদ্দের জন্য সাক্ষাৎকার নিয়েছি। কিন্তু রাজনৈতিক দলের পরিচয়ে আলাদাভাবে হলের রুমে গিয়ে শিক্ষার্থীদের হয়রানির বিষয়টির ব্যাপারে আমি কোন অভিযোগ পাইনি। । হল প্রশাসন এ ধরনের দায়িত্ব কাউকে দেয়নি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, হলে কে থাকবে এটা নির্ধারণ করবে হল প্রশাসন। শিক্ষার্থীদের হয়রানির উদ্দেশ্যে কেউ যদি ছাত্রদলের নাম ব্যবহার করে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবো।
রহিম ছাত্রলীগের কমিটিতে ছিলেন এমন অভিযোগের ভিত্তিত্ব ২০১৬ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আপেল মাহমুদ বলেন আমার কমিটিতে এ আব্দুর রহিম কমিটিতে কখনই রাজনৈতিকভাবে জড়িত ছিলেন না । কেন্দ্রীয় ছাত্র সংসদ রহিমের বিরোদ্বে দলের শৃংখরা ভঙ্গের অভিযোগে তাকে দলের সাংগঠনিক পদ থেকে কেন্দীয় ছাত্র সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারন সম্পাদক নাছির উদ্দিন নাছির অভিযোগের ভিত্তিত্বে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025