1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 6, 2026, 12:51 pm
শিরোনাম
ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জের বণিক্যপাড়ায় ১৬০ বোতল ইস্কাফসহ দুইজন গ্রেপ্তার গোয়ালীমান্দ্রা থেকে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

জয়ের অসাধারণ সেঞ্চুরি, বাংলাদেশের বিশাল সংগ্রহ

Reporter Name
  • Update Time : Tuesday, July 18, 2023,
  • 321 Time View

১৮ জুলাই ২০২৩, কাগজ ডেস্ক :

ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল খেলতে হলে আফগানিস্তানকে আজ হারাতেই হবে। সে লক্ষ্যে কলম্বোয় আফগানিস্তান ইমার্জিং দলের মুখোমুখি হয়েছে টাইগাররা। টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত এক সেঞ্চুরির ওপর ভর করে আফগান ‘এ’ দলের বিপক্ষে ৩০৮ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে টাইগাররা।

অসাধারণ এক সেঞ্চুরি উপহার দিয়েছেন মাহমুদুল হাসান জয়। ১১৪ বলে ১০০ রান করে আউট হন তিনি। অসাধারণ ব্যাটিং করেছেন জাকির হাসানও। ৭২ বলে তিনি খেলেছেন ৬৪ রানের ইনিংস।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। ব্যাট করতে নামার পর শুরুতেই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ১৮ রান করে আউট হয়ে যান মোহাম্মদ নাইম। ৯ রান করেন তানজিদ অধিনায়ক সাইফ হাসান আউট হয়ে যান ৪ রান করে বিদায় নেন।

মিডল অর্ডারে জাকির হাসানকে নিয়ে জুটি গড়ে তোলেন মাহমুদুল হাসান জয়। ৭২ বলে ৬২ রান করে আউট হন জাকির হাসান। ১১৪ বলে ১০০ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়। সৌম্য সরকার করেন ৪৮ রান।

শেষ মুহূর্তে মাহদি হাসান ১৯ বলে ৩৬ রান করে বাংলাদেশের স্কোর ৩০০ পার করে দেন। ১২ বলে ১৫ রান করেন রাকিবুল হাসান। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল।

আফগানিস্তানের হয়ে মোহাম্মদ সেলিম নেন ৪ উইকেট। ১টার করে উইকেট নেন মোহাম্মদ ইবরাহিম, জিয়া-উর রহমান, ইজহারুল্লাহ।

বাংলাদেশ ‘এ’: ৩০৮/৭ , ৫০ ওভার (নাইম শেখ ১৮, তানজিদ তামিম ৯, জাকির হাসান ৬২, সাইফ হাসান ৪, মাহমুদুল হাসান জয় ১০০, সৌম্য সরকার ৪৮, আকবর আলী ৪, শেখ মাহদি ৩৬*, রকিবুল হাসান ১৫*, অতিরিক্ত ১২; মোহাম্মদ সেলিম ৪/৬৫, মোহাম্মদ ইবরাহিম ১/৭৩, জিয়াউর রহমান ১/৪১, ইজহারুল হক নাভেদ ১/৫৯)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025