1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 8, 2026, 9:22 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জে ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা, মাঠে GAVI প্রতিনিধি দল স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬

গৌরীপুরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত

Reporter Name
  • Update Time : Saturday, November 2, 2024,
  • 110 Time View

কাগজ প্রতিবেদক, গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষ্যে গতকাল শনিবার ‘আমরা করবো রক্তদান, সৃষ্টিকর্তা বাঁচাবে প্রাণ’ স্লোগানে শোভাযাত্রা, রক্তদানে উদ্বুদ্ধুকরণ পথসভা, স্বেচ্ছায় সেরা রক্তদাতা ও রক্ত সংগ্রহকারীদের সংবর্ধিত করা হয়।
কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও রক্তদান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. শাকিল আহমেদ। তিনি বলেন, রক্তদানের মাধ্যমে মানুষ নতুন জীবন ফিরে পায়। রক্তদান একটি শ্রেষ্ঠ মানবিক কাজ, যাদের সামর্থ্য আছে। তাদের সবার উচিত রক্তদানে এগিয়ে আসা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মো. আশিকুর রহমান রাজিব। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ রাজিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনস্বাস্থ্য উপপ্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান। সংবর্ধিতরা হলেন রাকিবুল ইসলাম শান্ত, রাজিবুল হাসান, অন্তরা রানী দাস, রানা আক্তার স্বর্ণা, তাসফিয়া আক্তার তমা, সাবিয়া আক্তার ইনা, কাজী মুয়ীনুল রাকিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025